ছাগলের দৌড় প্রতিযোগিতা, পুরস্কার বই-খাতা, কলম!
বৈশাখী নিউজ ডেস্ক: বিকেল হতেই একে একে ছাগল নিয়ে মাঠে প্রবেশ করতে থাকেন মালিকেরা। চেনার সুবিধার্থে ছাগলগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হয় কাগজ। সেখানে সিরিয়াল নম্বর ও ছাগল মালিকের নাম লেখা। কেননা কিছুক্ষণ পরই তাদের নিয়ে শুরু হবে দৌড় প্রতিযোগিতা।
শুক্রবার (২৪ মে) বিকেলে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয় যশোরের কেশবপুরে।
উপজেলার আটন্ডা যুবসমাজের আয়োজনে পোষা ছাগলের এমন প্রতিযোগিতা দেখতে দুপুরের পরপরই স্থানীয় মাঠে ভিড় করেন নারী-পুরুষ শিশুসহ শত শত উৎসুক মানুষ। পাঁচ ধাপে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে দেওয়া হয়—দেয়াল ঘড়ি, সাবান, বই, খাতা, কলম।
ওই এলাকায় প্রতিযোগিতা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার অন্তত ৩০টি পোষা ছাগল।
উপজেলার আটন্ডা এলাকার হাসিবুল হাসান শান্ত এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ফেরদৌস রহমান।
ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখতে আসা উপজেলা শ্রীফলা গ্রামের সোহেল রানা বলেন, ‘এবারই প্রথম ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখলাম। খুবই ভালো লেগেছে।’
উপজেলার লক্ষ্মীনাথকাটি গ্রামের সাঈদুর রহমান বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী অনেক আয়োজন হারিয়ে যেতে বসেছে। মানুষকে বিনোদন দেওয়ার জন্য এমন আয়োজন ধরে রাখতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।
অনুষ্ঠানে ছাগল মালিকদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের সহায়তায় পাঁচটি ধাপে ছাগলের দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় সাইফুল্লাহ ইসলামের ছাগল প্রথম, আব্দুর রহিমের ছাগল দ্বিতীয় ও রিফাত হোসেনের ছাগল তৃতীয় স্থান অধিকার করে।
বিজয়ী ছাগলের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসবের মধ্যে প্রথম পুরস্কার দেয়াল ঘড়ি দেওয়া হয়। এ ছাড়া সাবান, বই, খাতা ও কলমও ছিল পুরস্কারের তালিকায়।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed