Main Menu

সিসিকের হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অস্থির সময়ে যখন মানুষের নাভিশ্বাস। সেই মুহুর্তে সিলেট সিটি কর্পোরেশন এক লাফে ৫০০ গুণ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স বাঁড়িয়েছে। বর্ধিত হোল্ডিং ট্যাক্স নিয়ে নগরজুড়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে। আওয়ামী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা দখল করতে গিয়ে তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে। জনগণের প্রতি একের পর এক জুলুম নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি জুলুমের বহিঃপ্রকাশ। নগরবাসীকে এই গণবিরোধী হোল্ডিং ট্যাক্সের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে নগরীর শিবগঞ্জ এলাকায় সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কালে তিনি উপরোক্ত কথা বলেন।

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিক হারে বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবীতে অনুষ্ঠিত লিফলেট বিতরণকালে থানা আমীর শাহেদ আলী ও সেক্রেটারী নজরুল ইসলামসহ থানা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিক হারে বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবীতে বৃহস্পতিবার বিভিন্ন থানার উদ্যোগে নগরীর পৃথক স্থানে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ আরো বলেন, অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক ও গণবিরোধী। শুধু তাই নয়, এর ফলে নগর ভবনে একশ্রেণীর মধ্যস্বত্তভোগি দালালের সৃষ্টি হবে। হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেয়ার নামে তারা গ্রাহকের পকেট কাটার সুযোগ নিবে। বাসা ভাড়া বৃদ্ধি পাবে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে এই ধরণের আত্মঘাতি সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।

Share





Related News

Comments are Closed