Main Menu

জাতীয় কবি নজরুলের ১২৫তম জন্মদিন পালনের আহবান

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি, সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে ১১ জৈষ্ঠ্য, ২৫ মে শনিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি: বিবিসি বাংলার জরিপে তৃতীয় স্থান অধিকারী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি শুধু কবি ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি হিসেবে নিজের জীবনকে গৌরবান্বিত করেছেন। দুখু মিয়া বলে যারা কবিকে আখ্যায়িত করেন, এই বক্তব্যকে দ্বিমত পোষণ করে নেতৃবৃন্দ বলেন, তিনি দুখু মিয়া ছিলেন না, প্রকৃত অর্থে তার জীবন ছিল ইহকাল ও পরকালের কল্যাণময় গুণাবলী সাহিত্যের মাধ্যমে প্রকাশ করেন। তিনি হিন্দু-মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের হৃদয়ে স্থান দখল করেছেন। তিনি বলেছেন “মোরা একবৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান। মুসলিম যে তার নয়নমণি, হিন্দু যে তার প্রাণ।” মোটকথা লুটেরা ও জালিমদের বিরুদ্ধে নজরুল ছিলেন এক আতঙ্কের নাম।

জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ২৫ মে শনিবার সকাল ১০টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ নজরুল চত্বরে জমায়েত, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্খিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব আহবান জানান এবং সকল মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে কবি কাজী নজরুল ইসলামের জন্য দোয়া করার আহবান জানান। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed