দলীয় নির্দেশনা অমান্য করায় ৫ যুবদল নেতাকে সিলেট জেলা যুবদলের শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করার কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের ৫ নেতাকে শোকজ করেছে সিলেট জেলা যুবদল।
শোকজ প্রাপ্তরা হলেন-গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হেলোয়ার, হাবিবুর রহমান হাবিব, সমছির আলী, সদস্য মর্তুজা আলী মেম্বার ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য বেলাল আহমদ।
রোববার (১২ মে) সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ স্বাক্ষরিত শোকজ নোটিশে অভিযুক্তদের আগামী ৭২ ঘন্টার মধ্যে লিখিত জবাব সহ স্বশরীরে সিলেট জেলা যুবদলের সভাপতি/সম্পাদকের নিকট উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। অন্যতায় যেকোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করা হয় শোকজ নোটিশে।
উল্লেখ্য যে, আওয়ামী লীগ সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচন বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অথচ দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকার দায়ে অভিযুক্ত হন যুবদল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed