Main Menu

এসএসসির ফল প্রকাশ, সিলেট বোর্ডে পাসের হার ৭৩.০৪ শতাংশ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার  ৭৩ দশমিক ০৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। তবে গতবছরের চেয়ে জিপিএ-৫ বেড়েছে ১৯টি। গতবছর পাসের হার ছিল ৭৬ দশমিক ০৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৫২ জন।

রোববার (১২ মে) দুপুরে ফলাফল প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলন করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।

এসময় তিনি বলেন, বিজ্ঞান ও গণিত বিষয়ে পাসের হারের প্রভাব পড়েছে গড় ফলাফলে। এবার সাধারণ বিজ্ঞান বিষয়ে পাসের হার ৮৮ দশমিক ৮৭ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ৬৩ শতাংশ। তাছাড়া গণিতে পাসের হার ছিল ৮৯ দশমিক ২২ শতাংশ। গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারেনি। যার কারণে ফলাফলে পিছিয়ে পড়েছে সিলেট বোর্ড।

তিনি আরও বলেন, ভালো ও দক্ষ শিক্ষকের অভাবও রয়েছে। যার কারণে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে। পাসের হারও মানবিকে কম।

প্রকাশিত ফলাফল বিবরণীতে দেখা যায়, এবছর সিলেট বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৯ হাজার ৭৩জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৮০ হাজার ৬জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৩ হাজার ৪০৬জন ছেলে ও ৪৬ হাজার ৬০০ জন মেয়ে।

এবছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী। এরমধ্যে ২ হাজার ৬১৬ জন ছেলে ও ২ হাজার ৮৫৫ জন মেয়ে।

Manual7 Ad Code

এ বছর শতভাগ পাস করেছে ৩১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতবার শতভাগ পাশ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৩টি। অবশ্য গতবারের মতো এবারও শতভাগ ফেল কোনো প্রতিষ্ঠান নেই।

Manual2 Ad Code

এরআগে রোববার (১২ মে) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছেন মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, যশোরে ৯২ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৬ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, ময়মনসিংহ ৮৪ দশমিক ৯৭ শতাংশ, ঢাকা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ আর সিলেটে ৭৩ দশমিক ৪ শতাংশ। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code