সিলেটে চোরাই মোটরসাইকেলসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাই মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- নয়ন ইসলাম (১৯), কাউসার মিয়া (২৩) ও অভিনাশ বিশ্বাস (১৯)।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, গত ৭ মে নগরীর জল্লারপাড়স্থ আতাউর কমপ্লেক্স সংলগ্ন গলি রাস্তা থেকে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি, সিলেট বিভাগের এরিয়া সেলস ম্যানেজার অরুপ রায় অপুর একটি মোটরসাইকেল চুরি হয়। তিনি পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ অভিযান পরিচালনা করে চোর চক্রের এই তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য মতে সুনামগঞ্জের দিরাই থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed