সিলেট নগরী থেকে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নগরীর চৌহাট্রা থেকে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এসময় একটি ট্রাকসহ আটক হয়েছেন দুই যুবক।
আটককৃতরা হলেন- মো. রুছেল আহমেদ (২৪) ও মো. রবিউল ইসলাম (২৬)।
শনিবার (১১ মে) সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার (১০ মে) সকালে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চৌহাট্টা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ বস্তা ভারতীয় তৈরি চিনি জব্দ করে। যার মূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা। এসময় একটি ট্রাক জব্দ করে গোয়েন্দা পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিধি মোতাবেক আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে একইদিন সকালে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ সিনেমা হল গেইটের সামন থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় চিনিসহ আটক হন চারজন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed