জৈন্তাপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষন, বৃদ্ধ আটক
জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুরে শিশু ধর্ষনের দায়ে মো. আলাউদ্দিন (৬২) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আটক আলাউদ্দিন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম মাজপাড়া এলাকার মৃত জোয়াদ উল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ মে) সকাল নয়টার দিকে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনী পড়ুয়া ৯ বছর বয়সী শিশু দিয়াশলাই কিনতে আলাউদ্দিনের দোকানে যায়। এ সময় আলাউদ্দিন কৌশলে মেয়েটিকে তার দোকানের পিছনে শয়নকক্ষে নিয়ে দোকানের শাটার বন্ধ করে দিলে শিশু মেয়েটি চিৎকার করলে তাকে মুখ চেপে ধরে। এক পর্যায়ে শিশু মেয়েটি জোরপূর্বক ধর্ষণের শিকার হলে তার চিৎকারে বটতলা বাজারের আশপাশের মানুষজন ছুটে এসে শাটার ভেঙ্গে শিশুটিকে উদ্ধার করে। খবর পেযে শিশুর মা বাবা ও স্থানীয় জনপ্রতিনিধি মিলে ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ আলাউদ্দিনকে আটক করে ও ভিকটিম ওই শিশুমেয়েকে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন ধর্ষণের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
তিনি জানান, ভিকটিম ওই শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য শুক্রবার দুপুরে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পুলিশ হেফাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed