সিলেটে বিভিন্ন দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি অব্যাহত
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশের ন্যায় সিলেটে পঞ্চম দিনের মতো অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন সহ অন্যান্য দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ ও ২ এর অধিনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে লাগাতার কর্মবিরতি চলছে।
বৃহস্পতিবার (৯ মে) গোটাটিকর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে পঞ্চম দিনের মতো কর্মবিরতি চলাকালে বিভিন্ন দপ্তরের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কর্মচারীদের পদমর্যাদা (সরকার ঘোষিত গ্রেডিং ১-২০), ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫% বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘন্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা, যথাসময়ে পদোন্নাতি না করা, লাইনক্র লেভেল-১ ও মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিক্তিক), বিলিং সহকারী (কানামুনা) চাকুরী নিয়মিত না করা, স্মারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা পবিস-এর এজিএম আইটি ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত, সিরাজগঞ্জ পবিস-২ এর ডিজিএম (কারিগরি) ও এজিএম আইটিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষন, নির্যাতন, নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ার লক্ষ্যে বাপবিবো/পবিস এর অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে লাগাতার কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পল্লী বিদ্যুতের সেবা জনগণের ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে পল্লী বিদ্যুতের মতো একটি লাভজনক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছেন।
বক্তারা আরো বলেন, আমরা হাজারো মানুষের কল্যাণে এই আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। আমাদেরকে কঠোর কর্মসূচীতে যেতে যেন বাধ্য না করা হয়।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে পল্লী বিদ্যুতের সাথে জড়িত হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীর উল্লেখিত দাবিসমূহ বাস্তবায়নে বর্তমান সদাশয় সরকারের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed