সিলেটে গলায় ফাঁস লাগিয়ে তরুণের আত্নহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন সদর উপজেলার গোপাল পশ্চিমপাড়া গ্রামে নূর আলম (২০) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। ঘরের টিনের চালের তীরর সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
বুধবার (৮ মে) দুপুরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
আত্নহননকারী নূর আলম গোপাল পশ্চিমপাড়ার নজীর আলীর ছেলে।
জানা যায়, নূর আলমকে ঘরে রেখে তার মা কমরুন্নেছা সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট দিতে যান। বেলা ১১টার দিকে ফিরে এসে ঘরে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার ও কান্নাকাটি শুরু করলে প্রতিবেশিরা এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তবে কী কারণে নূর আলম আত্মহত্যা করেছে তা প্রাথমিক পর্যায়ে জানা যায়নি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন- পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই তরুণের আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed