সিলেটে ডোবা থেকে লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ মে) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে টুকেরবাজারস্থ শরিফ কমিউনিটি সেন্টারের বাবুর্চি কাঞ্চন মিয়া ওই সেন্টারের পার্শ্ববর্তী ডোবায় একজন মানুষের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, ওই ব্যক্তি ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন। টুকেরবাজার এলাকায় প্রায় দুই মাস যাবত অবস্থান করছিলেন এবং রাতে রাস্তার পাশে-ফুটপাতে ঘুমাতেন। আজ (সোমবার) সকালে স্থানীয়রা শরিফ কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী একটি ডোবায় তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed