Main Menu

কানাইঘাটে বজ্রপাতে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে গরু চড়াতে গিয়ে মাহতাব (৪৫) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন।

সোমবার (৬ মে) সকালে কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপাশা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত মাহতাব উদ্দিন উপজেলার সড়কের বাজার দর্পনগর পশ্চিম (করচটি) গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

Share





Related News

Comments are Closed