Main Menu

গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটে শাবিতে উপস্থিতি ৯৪ শতাংশ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত মানবিক অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এই পরীক্ষায় ২ হাজার ৪০৯ জন পরীক্ষার্থী মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ২৫৮ শিক্ষার্থী অর্থাৎ ৯৩.৭৩ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৫১ জন শিক্ষার্থী।

শুক্রবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান।

Manual8 Ad Code

এরআগে বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ, বি, সি, ডি, ই বিল্ডিং ও সামাজিক বিজ্ঞান বিল্ডিংয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খাঁন বলেন, এবার শাবিপ্রবি কেন্দ্রে ‘বি’ ইউনিটে মোট ২৪০৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে আবেদন করলেও আজ পরীক্ষায় উপস্থিত ছিলেন ২২৫৮ জন এবং অনুপস্থিত ছিলেন ১৫১ জন। যা মোট শিক্ষার্থীর ৯৩.৭৩ শতাংশ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

পরীক্ষা দিতে আসা এক অভিভাবক গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশংসা করে বলেন, ৩ বছর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে সারাদেশে যাওয়া-আসা করতে হতো এতে মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক সমস্যার পাশাপাশি যাতায়াত সমস্যার ও সম্মুখীন হতে হতো, কিন্তু এখন বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ার ফলে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিড়ম্বনা কমে আসছে।

Manual3 Ad Code

প্রসঙ্গত, এবার দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, মানবিক অনুষদের ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে।

Manual4 Ad Code

এদিকে ‘সি’ ইউনিট (বাণিজ্য বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১০ মে)। এরআগে গত ২৭ এপ্রিল বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code