সিলেটে বজ্রসহ মুষলধারে বৃষ্টি, জনমনে স্বস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: মঙ্গলবার সকাল থেকে সিলেটে মেঘ রোদের খেলা চলছিল। দেশের অন্যান্য স্থানের মতো তীব্র তাপপ্রবাহ না থাকলেও উত্তাপ কম ছিল না। দুপুরের পর রোদের উত্তাপ বাড়তে থাকে। তবে বিকেল পৌনে ৫টার দিকে হঠাৎ আকাশ কালো করে নেমে আসে বৃষ্টি। কয়েকমিনিটের এই বৃষ্টিতে নিমিষে তপ্ত ধরা সিক্ত হয়ে যায়।
সন্ধ্যার পর ৭টার দিকে আবার প্রবল বাতাস সহ শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় ঘন্টাখানেক চলমান থাকে, আধাঘন্টা পর পুনরায় বৃষ্টি নামে। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বজ্র সহ বৃষ্টি অব্যাহত ছিল।
উল্লেখ্য- এরআগে গত ২১ এপ্রিল, ২৬ এপ্রিল ও ২৭ এপ্রিল সিলেটে বৃষ্টিপাত হয়।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed