যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।
রোববার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীর মুক্তিযোদ্ধা সংসদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, এই অবৈধ হাসিনা সরকার তপ্ত প্রবাহের ন্যায় এক বিষাক্ত চেম্বারে দেশের জনগণকে নিপীড়ন– নির্যাতন করে যাচ্ছে তার ধারাবাহিকতায় যুবদলের সাধারণ সম্পাদক মুন্না এক বছর কারান্তরীণ রাখা হয়েছে এখন সভাপতি টুকুকে কারাগারে প্রেরণ করা হয়। নির্বিঘ্ন কারার জন্য দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত পুলিশ ও আজ্ঞাবহ আদালতকে নিয়ন্ত্রণ করে জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে নেতৃত্ব দেয়া থেকে যুবদল নেতৃবৃন্দকে বিরত রাখা যাবে না বরং এতে নেতাকর্মীদের ক্ষোভ ও প্রতিবাদের আকাঙ্ক্ষা আরও তীব্র থেকে তীব্রতর হবে। তিনি আরো বলেন, সুলতান সালাউদ্দিন টুকুকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মুক্ত করে আনা হবে। তারেক রহমানের নেতৃত্বে যে গণতন্ত্র উত্তরণের আন্দোলন চলছে, সেই আনোলনের সারথিরাই এই সরকারের বন্দিশালা ভেঙে অচিরেই সবাইকে মুক্ত করবে।
এসময় উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন বেলাল, কবির উদ্দিন, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ^াস জয়, ফখরুল ইসলাম রুমেল, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জি এম বাপ্পি, জামিল আহমদ, উসমান গনি, মকসুদুল করিম নোহেল, আমিনুল ইসলাম আমিন, ইসহাক আহমদ, এস এম পলাশ সহ জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed