Main Menu

রোববার সকালের মধ্যেই সিলেটে ঝড়ের আভাস

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলের ওপর দিয়ে রোববার সকালের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Manual3 Ad Code

শনিবার (২৭ এপ্রিল) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

এতে বলা হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Manual1 Ad Code

এরআগে শুক্রবার রাতভর বর্ষণের পর শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যারাতেও সিলেট নগরীসহ বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। তীব্র গরমের মধ্যে স্বস্তির বৃষ্টিতে আনন্দিত সিলেটবাসী।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্যমতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যে ৬টা পর্যন্ত সিলেট নগরীতে ৮৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

অধিদপ্তরের সহকারি আবহাওয়াবিদ শাহ মো সজিব হোসাইন জানিয়েছেন, সিলেটে বৃষ্টিপাতের এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

 

 

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code