দুইদিন বন্ধের পর চালু হলো তামাবিল স্থলবন্দর
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সিলেটের গোয়াইঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর।
শনিবার (২০ এপ্রিল) সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়েছে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ রুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ ছিল বন্দরের সকল কার্যক্রম। ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ এক চিঠিতে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধের বিষয়টি জানিয়েছিল।
জানা গেছে, ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন গত শুক্রবার থেকে শুরু হয়েছে। সাত ধাপে অনুষ্ঠিত এ নির্বাচন চলবে আগামী ১ জুন পর্যন্ত। ১ম ধাপে তামাবিল স্থলবন্দরের অপর পাশে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের ২টি আসনে ভোটগ্রহণ শুক্রবার অনুষ্ঠিত হয়। যার কারণে এ বন্দর দিয়ে সকল ধরণের আমদানি-রপ্তানী ও যাত্রী পারাপার দুইদিন বন্ধ ছিল।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ রুনু মিয়া বলেন, লোকসভা নির্বাচনের কারণে ১৮-১৯ এপ্রিল ২দিন ভারতের ডাউকি ইমিগ্রেশনের সকল কার্যক্রম বন্ধ ছিল। যার কারণে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রমও বন্ধ ছিল। শনিবার থেকে ফের চালু হয়েছে। তিনি আরো বলেন, শনিবার সকাল থেকে ভিসাধারী অনেক যাত্রী তামাবিল স্থলবন্দর দিয়ে যাতায়াত শুরু করেছেন। একই সাথে আমদানি-রপ্তানী কার্যক্রমও শুরু হয়েছে।
Related News
জকিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের আখাকল্যাণ গ্রামে মাহিনা বেগমRead More
সাদাপাথরে পরিচ্ছন্নতায় ‘ক্লিন সিটি সিলেটে’র ব্যতিক্রমী উদ্যোগ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরেRead More



Comments are Closed