গোলাপগঞ্জে ২৪০০ কৃষক বিনামূল্যে পেল সার ও বীজ
গোলাপগঞ্জ সংবাদদাতা: গোলাপগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। খরিপ-১ এর মৌসূমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আউশ প্রনোদণা কর্মসূচীর আওতায় এ সার ও বীজ বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
উপসহকারী কৃষি কর্মকর্তা মনছুর আলমের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ শফিকুর রহমান ও সৈয়দ মিছবাহ উদ্দিন।
অনুষ্টানের পর উপজেলার ২ হাজার ৪০০ প্রান্তিক কৃষকদের মধ্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed