ইলিয়াস আলীর গুম দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর ১২তম গুম দিবসে নিখোঁজ নেতাকে ফিরে পেতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে সিলেট জেলা বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ এপ্রিল বুধবার বেলা ১২টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও বাদ আসর হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিল।
এদিকে, সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় সকল উপজেলা ও পৌরসভায় অনুরুপ কর্মসূচি পালন কারার জন্য সংশ্লিষ্ট ইউনিট কমিটিকে অনুরোধ করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed