Main Menu

কুলাউড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল, ৫ ঘণ্টা পর চলাচল শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে আখাউড়া থেকে ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়ার লংলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রুমান আহমদ বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টায় সিলেট থেকে ছেড়ে আসে রাত ১১টা ২০ মিনিটে কুলাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এখান থেকে ছেড়ে কুলাউড়া-লংলা স্টেশনের মধ্যবর্তী স্থানে গিয়ে বিকল হয়ে পড়ে। পরে কুলাউড়া লোকোশেড থেকে ইমার্জেন্সি ইঞ্জিন দিয়ে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে আখাউড়া থেকে ইঞ্জিন আসার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

Share





Related News

Comments are Closed