সিলেটে বাইশা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাইশা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) বেলা ২টার দিকে দক্ষিণ সুরমা উপজেরার তেতলী ইউনিয়নের ভালকি গ্রামের বাইশা নদী থেকে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, বেলা দুইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেতলী ইউনিয়নের ভালকি গ্রামের বাইশা নদী থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধারের সময় দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। আমরা মরদেহের পরিচয় ও কারণ শনাক্তের চেস্টা করছি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed