সিলেটে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১ জন আহত হন।
সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানাধীন মোল্লারগাও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফকির মিয়া (২১) বিশ্বনাথ উপজেলার মান্দাবাজ গ্রামের আফতাব মিয়ার ছেলে।
আহত সিএনজি অটোরিকশা চালক রাকিব (২২) সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্রীনগর গ্রামের সারু মিয়ার ছেলে। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানাধীন মোল্লারগাও এলাকায় পিকআপ-সিএনজির অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
Related News
মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেটRead More
জকিগঞ্জ গ্যাস ফিল্ডে অচলাবস্থা নিরসন, খোলা হলো তালা
Manual7 Ad Code নিউজ ডেস্ক: দীর্ঘ ১০ দিন অচল থাকার পর অবশেষে সিলেটের জকিগঞ্জ গ্যাসRead More



Comments are Closed