ছাতকে সড়ক দূর্ঘটনায় গৃহবধূ নিহত
ছাতক সংবাদদাতা: ছাতকে মৃত স্বজনকে শেষ দেখতে যাবার পথে সড়ক দূর্ঘটনায় রাহেলা বেগম (২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাঁও বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেলা বেগম সিলেট সদর উপজেলার মোগলাগাঁও ইউনিয়নের ধুমখাল (আলী নগর) গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়ান নগর গ্রামে এক নিকটাত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাকে শেষ বারের মতো এক নজর দেখতে রাহেলা বেগম সিলেট থেকে একটি সিএনজি অটোরিকশা যোগে রওয়ানা দেন। দুপুর প্রায় ১টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাঁও সড়ক মুখে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর এক সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে তাদের সিএনজি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে যাত্রীদের উদ্ধার করেন।
উদ্ধারকৃত যাত্রীদের মধ্যে রাহেলা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিকটস্থ ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed