ডোমারে ৫৪১ বোতল ফেনসিডিলসহ ১ জন গ্রেফতার
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির ভেতর থেকে ৫৪১ বোতল ফেনসিডিলসহ শ্যামল হোসাইন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ নীলফামারী।
শনিবার (৩০ মার্চ) সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার বাজারে ইউএসবি কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে হতে ওই কুরিয়ারের গাড়িতে র্যাব এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত শ্যামল লালমনিরহাট জেলার বড়খাতা এলাকার মো: বুলু মিয়ার ছেলে। অভিযানটি পরিচালনা করে র্যাব-১৩ নীলফামারীর কোম্পানি কমান্ডার মেহেদী হাসান।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৩ নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডোমার বাজারে ইউএসবি কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে ওই কুরিয়ারের গাড়ির ভিতর তল্লাশি চালানো হয়। পরে গাড়ির চালকের সিটের ভিতর হতে ফেনডিল ভর্তি দু’টি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তায় ৫৪১ বোতল ফেনসিডিল ছিল। মাদক ব্যবসায়ী শ্যামলকে আসামি করে ডোমার থানায় একটি মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন জানান, আইনী প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed