সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খান জামালের মুক্তিলাভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল কারাগার থেকে মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে মুক্তি পেয়েছেন।
এসময় কারা ফটকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন ও শুভেচ্ছা জানান।
পরে কারা ফটক থেকে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে আব্দুল আহাদ খান জামালকে তার বাসায় পৌছে দেন নেতৃবৃন্দ। শেষে তাকে ফুল দিয়ে বরন করেন ও শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধূরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, শহীদ আহমদ চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আবু আহমদ আনসারী, দেলোয়ার হোসেন, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আবু সালেহ মোঃ তাহের, আব্দুর রউফ, টিটন মল্লিক, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, জাহাঙ্গীর মিয়া, সদ্য কারামুক্ত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, বিএনপি নেতা মাহবুবুর রহমান মন্তাজ, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, রজব আহমদ, ওসমান গনী মস্তফা ইসহাক, এনামুল কবীর, সুবেল আহমদ, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু প্রমুখ।
এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকেRead More
সিলেটে ঈদের ছুটিতে টাকা-স্বর্ণ পুলিশের ভল্টে সংরক্ষণ করা যাবে: এসএমপি কমিশনার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের লম্বা ছুটিতে কোনো নগরের কোন বাসিন্দা চাইলে টাকা, স্বর্ণ,Read More



Comments are Closed