Main Menu

প্রতিবন্ধীদের মধ্যে লায়ন্স ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠান সোমবার (১৮ মার্চ) বিকেলে নগরীর পাঠানটুলাস্থ গোয়াবাড়ীতে অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলীর সভাপতিত্বে মাদরাসার শিক্ষার্থী ও রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন বাবলী চৌধুরী, লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী ও উপহার বিতরণ করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী সহ ক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহ সকল ক্ষেত্রে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা সহযোগিতার মাধ্যমে ভূমিকা পালন করছে। মাদরাসার শিক্ষার্থী ও প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফুটাতে লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দের সেবামূলক কার্যক্রম প্রশংসনিয়। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবন্ধী মানুষ ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ করা হচ্ছে।

বক্তারা লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার মত অন্যান্য সংগঠনগুলোকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করার আহবান জানান। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed