এবার কমেছে স্বর্ণের দাম, প্রতি ভরি ১ লাখ ১১,১৫৮ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি হবে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা।
বুধবার (২০ মার্চ) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
মঙ্গলবার (১৯ মার্চ) বাজুস এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ছিল ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৯৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাম ৭৫ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত ৬ মার্চ ২২ ক্যারেটের স্বর্ণ ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে ভরিপ্রতি ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা করেছিল বাজুস। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
Related News
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।Read More
প্রবাসীরা টাকা জমা রাখলে যে সুবিধা দেবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায়Read More



Comments are Closed