Main Menu

সিলেটে ২০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মো.নজরুল ইসলাম (৫৫) নামে এক ইয়াবা কারবারী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

রোববার (১৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টায় সৈয়দপুরস্থ মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নিচ তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো.নজরুল ইসলাম (৫৫) সিলেটের জকিগঞ্জ উপজেলার আইয়র মৌলভীরচক গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে।

গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টায় শাহপরাণ (রহঃ) থানাধীন সৈয়দপুরস্থ মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নিচতলায় মকসুদ মিয়ার ভাড়া বাসার নীচতলায় পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং তার শয়ন কক্ষে থাকা ষ্টীলের লকারের ভেতর থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ছয় লক্ষ টাকা। এসময় মাদক বিক্রয়লব্ধ সর্বমোট সাত হাজার ৪২০ টাকা ও একটি স্মার্ট ফোন ও বাটন ফোন উদ্ধার করা হয়।

অভিযুক্তের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলায় (নং-১৩, তারিখ-১৮/০৩/২০২৪খ্রিঃ) হয়েছে।সোমবার সকালে নজরুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed