সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন টুকেরগাঁও এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা পৌণে ৬টার দিকে ইফতারের আগ মুহুর্তে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মাসুক মিয়া। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তাৎক্ষনিক আহতের নাম-পরিচয় জানা যায়নি।
Related News
গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক উপ-কমিটির শ্রমিকরা অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ি বন্ধের দাবিতেRead More
সেপ্টেম্বর মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় প্রানহানি কমেছে। সেপ্টেম্বরRead More



Comments are Closed