দক্ষিণ সুরমায় কৃষক প্রশিক্ষণ ও বারি সরিষার মাঠ দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে কৃষক প্রশিক্ষণ ও বারি সরিষা ১৮ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের বাদেশপুরে চাষী বীরেন্দ্র নাথের সরিষা ক্ষেতে এ কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সিলেট অঞ্চলের পতিত জমিতে পার্টনার প্রকল্পের আওতায় সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সিলেট কর্তৃক আয়োজিত কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক
ড. দেবাশীষ সরকার।
সরেজমিন গবেষনা বিভাগ, সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মাহমুদুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. জগদীশ চন্দ্র বর্মন।
উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর এর সিএসও ডঃ হায়দার হোসেন, সাইট্রাস গবেষণা কেন্দ্র, জৈন্তাপুর এর পিএসওডঃ শাহ মোঃ লুৎফুর রহমান,স্হানীয় জনপ্রতিনিধি নুরুল ইসলাম এবং কৃষক আবুল কালাম, মাহাফুজুর রহমান, সোহেল আহমদ , ফয়জুর রহমান ও মাহমুদুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাঠ দিবস অনুষ্ঠানে ৮০ বিঘা জমিতে বারি সরিষা ১৪ এবং বারি সরিষা ১৮ জাতের চাষ্ করেন ৷ ঘূর্নিঝড় মিধিলি এবং মিকজাও এর কারনে বিলম্বে বপন করেও বারি সরিষা ১৮ এর ফলন ভাল হবে বলে আশা করছেন এলাকার কৃষকগন।
Related News
কোম্পানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবুল হোসেন নামে একRead More
জৈন্তাপুরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Manual5 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিখারখাঁ গ্রামে খালের পানিতে ডুবেRead More



Comments are Closed