Main Menu

নিষেধাজ্ঞার প্রতিবাদে জাবিতে গণ-ইফতার ইফতারের আয়োজন

জাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদ জানিয়ে গণ-ইফতারের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে ৪৯ ব্যাচের উদ্যোগে এই গণ-ইফতারের আয়োজন করা হয়। ইফতারে প্রায় দেড় হাজার শিক্ষার্থী উপস্থিত হয়েছিলেন।

ইফতারে অংশগ্রহণ করা এক শিক্ষার্থী জানান “আয়োজন অনেক ভালো লেগেছে। একসঙ্গে এতো মানুষ বসে ইফতার করার বিষয়টা অসাধারণ লেগেছে। এর আগে কখনো এতো বড় ইফতার পার্টিতে শামিল হইনি। প্রতিবাদ হিসেবে এতো বড় আয়োজনে ইফতার করতে পেরে খুশি হয়েছি।”

আয়োজক কমিটির কাছ থেকে জানা যায়, পাঁচশ জন শিক্ষার্থীর ইফতার আয়োজন করা হয়েছিল। কিন্তু উপস্থিত ছিল প্রায় দেড় হাজার শিক্ষার্থী। অতিরিক্ত শিক্ষার্থীরা কেউ নিজ খরচে ইফতার কিনে এনেছেন, আবার কেউ তাদের বন্ধুদের সাথে মিলেমিশে ইফতার করেছেন। বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে প্রতিবাদস্বরূপ এই ইফতারের আয়োজন করা হয়েছে। ”

গত সোমবার শাবিপ্রবি ও নোবিপ্রবি প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার নির্দেশনা দিয়ে নোটিশ জারি করে। এতে দেশব্যাপী বিভিন্ন মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

Share





Related News

Comments are Closed