সিলেটে তিনদিন ব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য মেলা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উইমেন ফর উইমেন রাইটস এর উদ্যোগে সিলেট নগরীতে তিনদিন ব্যাপী ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে মেলা শরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) নগরীর পশ্চিম সুবিদবাজারস্থ সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মেলার শুভ উদ্বোধন করেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, উইমেন ফর উইমেন রাইটস সভানেত্রী সামিয়া চৌধুরী, মেলার আহ্বায়ক আরমান আরা জলি, নূরুন্নাহার ঝুমুর, এলি ইসলাম, রেশমা জান্নাতুর রুমা প্রমুখ।
উইমেন ফর উইমেন রাইটস এর আয়োজিত এ ‘ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পণ্য মেলা’ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। তিনদিন ব্যাপী এই মেলা ৯ মার্চ শনিবার রাত দশটা পর্যন্ত চলবে।
মেলায় স্টলগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পোশাক, জুয়েলারি, হস্তশিল্প, হোম মেইড ফুড, ফুল ও বইয়ের বিপুল সমাহার।
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed