সিলেটে সবুজ বিপনী রেস্ট হাউস থেকে ১০ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মহানগরের জিন্দাবাজারস্থ সবুজ বিপনী রেস্ট হাউস নামের আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই থানার প্রমোদ রঞ্জন দাসের ছেলে মিন্টু দাস(২৫), সুনামগঞ্জের সদর থানার ইয়াকুব আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫), সিলেটের কোতোয়ালী মডেল থানার বছির উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩০), নেত্রকোনার কেন্দুয়া থানার দিয়ারিশ মিয়ার ছেলে হবল মিয়া (৫০), সিলেটের দক্ষিণ সুরমা থানার শালিক মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২), মৌলভীবাজারের কুলাউড়া থানার ইব্রাহিম মিয়ার ছেলে সাহেদ আহমদ (৪৩), মৌলভীবাজারের কুলাউড়া থানার মৃত তোতা মিয়ার ছেলে এরশাদ মিয়া (৩০), সুনামগঞ্জের বিশ্বম্বরপুর সাইদুর রহমানের মেয়ে রুনা খাতুন (২৯), সিলেটের শাহপরাণ থানার মাহমুদ আলীর মেয়ে সালমা খাতুন (৩২), কুষ্টিয়ার জেলার সদর থানর শেখ সালাউদ্দিনের মেয়ে রিয়া খাতুন (৩০)।
পুলিশ জানায়, জিন্দাবাজারস্থ সবুজ বিপনী রেস্ট হাউস নামক আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হয় এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে দশটার দিকে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে তিন নারী ও সাত পুরুষ রয়েছেন।
পরে আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলেRead More



Comments are Closed