শান্তিগঞ্জে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে কিশোর নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাহুল সরকার (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার (৪ মার্চ) রাত ৯টায় উপজেলার নারাইনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রাহুল হবিগঞ্জ জেলার নাজিরপুর গ্রামের ভূষণ সরকারের ছেলে। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বরসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দিরাই উপজেলা আসছিল বাসটি। দিরাই মদনপুর সড়কের গাগলী নারাইনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় ১৫ জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় রাহুল সরকার নামে এক কিশোরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, রাতে দুর্ঘটনার কবলে পড়ে ১৫-১৬ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে রাহুল নামের এক কিশোর মারা গেছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকেই এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।
শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরেRead More
সুনামগঞ্জে বড় ৩টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সুনামগঞ্জে অনিবন্ধিত খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা প্রদর্শন নাRead More



Comments are Closed