সিলেটে হোটেল সাগর থেকে ১২ নারী-পুরুষ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোববার (৩ মার্চ) রাত সোয়া ৯টার দিকে নগরীর কদমতলীস্থ হোটেল সাগর এন্ড রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ যুবতী নারী রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- রুজিনা বেগম (৩৮), রুজিনা আক্তার নূপুর (২৬), লতা আক্তার (২৮), খালেদা আক্তার (৩৫), বৃষ্টি বেগম (২৭), মরিয়ম বেগম (২২), মোঃ সাচ্চু মিয়া শান্ত(২৭), গোলাম কিবরিয়া(৪৮), দুলন মালাকার (৩০), সাঈদ হোসেন এলিল (২৪), মোঃ মাশরাফি (২১) ও মতিউর রহমান(৩৭)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এসএমপির দক্ষিন সুরমা থানায় মামলা দায়ের হয়েছে।সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed