স্বাস্থ্যমন্ত্রী দু’দিনের সফরে সিলেট আসছেন বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন আগামী বুধবার (৬ মার্চ) দু’দিনের সফরে সিলেট আসছেন।
তিনি বুধবার সকালে জেলার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বেলা ১১টায় সিলেট সার্কিট হাউজে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করবেন। দুপুরে সার্কিট হাউজ থেকে স্বাস্থ্যমন্ত্রী বিশ্বনাথ উপজেলার লামাগাজী ইউনিয়নের দিঘলীর উদ্দেশ্যে যাত্রা করবেন।
প্রথম দিনের অনুষ্ঠান শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সিলেট সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন বলে তাঁর সফরসূচি থেকে জানা গেছে।
পরদিন ৭ মার্চ বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে কলেজের সভাকক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভাগের সকল মেডিকেল কলেজের অধ্যক্ষগণ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানগণের সাথে মতবিনিময় সভা করবেন।
স্বাস্থ্যমন্ত্রীর মন্ত্রীর একান্ত সচিব কমল কুমার ঘোষ স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, এদিন একই ভেন্যুতে ডা. সামন্ত লাল সেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত ‘Disease Specific Accounts 2020’ শীর্ষক গবেষণার অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের বৃহস্পতিবার বিকেলেই দু’দিনের সফর শেষে ঢাকায় পৌছানোর কথা রয়েছে।
Related News
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
গোলাপগঞ্জে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেপ্তার করেছেRead More



Comments are Closed