রাজধানীর ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ওয়ারির পেশওয়ারাইন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ মার্চ) রাত ১০টার পর ওই রেস্টুরেন্টে আগুন লাগে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইনস্পেক্টর আনোয়ারুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার পর সূত্রাপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাস্তায় জ্যামের কারণে সিদ্দিকবাজার থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ১৪ মিনিটে ওয়ারির পেশওয়ারাইন রেস্টুরেন্টের কিচেনে আগুন লেগেছিল। খবর পেয়ে ১০টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিটের চেষ্টায় ১৬ মিনিটের মাথায় এক্সটিংগুইশার ব্যবহার করে রেস্টুরেন্টের আগুন নেভানো হয়েছে।এপর্যন্ত হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।
Related News
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More



Comments are Closed