জাবি ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। গত রবিবার সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ‘সি’ ইউনিটে ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন শাহরিয়ার প্রত্যয়। তিনি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়ে মোট ৮৭ দশমিক ৯১ নম্বর পেয়েছেন। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন এম এম তাহমীদ। তার প্রাপ্ত মোট নম্বর ৮২ দশমিক ২০। আর ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে প্রথম হয়েছেন শাফায়েত হোসেন তামীম। তার প্রাপ্ত মোট নম্বর ৭৯ দশমিক ৬০।
অন্যদিকে এই ইউনিটে ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন শুভ্রা আলি। তিনি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়ে মোট ৮৪ নম্বর পেয়েছেন। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন স্নিগ্ধা চৌধুরী। তার প্রাপ্ত মোট নম্বর ৮১ দশমিক ৭৫। আর ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে প্রথম হয়েছেন রিফা তাসনিয়া তাহসীন। তার প্রাপ্ত মোট নম্বর ৬৮ দশমিক ৮৭।
প্রসঙ্গত, ‘সি’ ইউনিটের ছাত্রদের আসন ১৯৪ টি ও ছাত্রীদের আসন ১৯৪ টি। সর্বমোট ৩৮৮ টি আসনের বিপরীতে ১৮ হাজার ৬৬ জন ছাত্র এবং ২১ হাজার ৭৭৯ জন ছাত্রীসহ মোট আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৮৪৫ টি। সে হিসেবে ছাত্রদের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেছেন ৯৩ জন এবং ছাত্রীদের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেছেন ১১২ জন।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed