ফকির আহমদ আলী শাহ (রহঃ)’র ৮৪তম বার্ষিক ওরশ মাহফিল ৪ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখস্থ ফকির আহমদ আলী শাহ (রহঃ)’র ৮৪তম বার্ষিক ওরশ মাহফিল আগামী ৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী অনুষ্ঠানসূচি শেষে ৫ মার্চ ভোররাতে আখেরি মোনাজাত ও তবরক বিতরণের মাধ্যমে মাহফিল শেষ হবে।
মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, আলোচনা সভা, জিকির-আজকার ও তবরক বিতরণ।
ওরশ মাহফিলে সর্বস্তরের মুরিদান ও তরিকতভক্ত আশেকানদের উপস্থিত হয়ে অশেষ ফয়েজ রহমত হাসিল করার জন্য মাজারের মোতওয়াল্লি ফকির শাহ মোঃ নোয়াব আলী অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, এই ওরশ মাহফিলে আগত অতিথিবৃন্দ, ভক্ত ও আশিকানসহ উপস্থিত সকলকে ‘মাছ-ভাতে’ আপ্যায়িত করা হয় বলে অনেকে এই অনুষ্ঠানকে ‘মাছের ওরশ’ নামে অভিহিত করে থাকে।-বিজ্ঞপ্তি
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed