Main Menu

সিলেটে ৫ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শিবের বাজার থেকে ৫ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শিবের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবের বাজার গরুর হাটের সামনে থেকে সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মোঃ রুজেল মিয়া (২৭)-কে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে পাঁচ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এঘটনায় এসআই(নিঃ) মোঃ সালাহ্ উদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করে আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার এসআই (নিঃ) মো. সালাহ উদ্দিন।

Share





Related News

Comments are Closed