Main Menu

সিলেটে পিনাকী ভট্টাচার্য্যসহ ৭ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: নানা বিতর্কের কারণে সমালোচিত ইউটিউবার পিনাকী ভট্টাচার্য্যসহ ৭ জনের বিরুদ্ধে সিলেটে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান। মামলায় সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৪,২৫,২৬,২৯,৩১ ও ৩৩ ধারা অভিযোগ করা হয়।

মামলায় উল্লেখ্য করা হয়, সম্প্রতি এক ইউটিউব ভিডিও-তে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও এডিট করে ব্যঙ্গাত্মকভাবে নানা কটূক্তিমূলক বক্তব্য দিয়ে প্রচারের প্রতিবাদে এ মামলা করা হয়।

পিনাকী ভট্টাচার্য্য ছাড়াও মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন নাজমুল ইসলাম, শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), ফেসুবক পেজ ‘ফাইট ফর ডেমোক্রেসী’র এডমিন শাকিল আহমেদ, ফেসবুকার মো. হাসান মিয়া (হাসান), মো: আব্দুল হাদী ও মো. রেজউল করিম।

ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডি সিলেট জোন-কে নির্দেশ দিয়েছেন।

বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন সিলেটের এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও সিলেট জেলা বারের আইনজীবি টিপু রঞ্জন দাশ।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ বলেন, সিলেট সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরর পর আদালতের বিচারক সেটি আমলে নিয়ে মামলা হিসেবে নথিভুক্ত করেছেন। আদালতের বিচারক মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

 

Share





Related News

Comments are Closed