সৌদিতে মাটি ধসে সিলেটের দুই প্রবাসী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদে বলিবার্ড আলবাওয়ানির কাজের একটি সাইটে কাজ করতে গিয়ে মাটিচাপায় নাছির উদ্দীন ও তেরা মিয়া নামে দুই বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নুরুল আমিন ও রাজিব মিয়া নামে আরো দুই প্রবাসী।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের রিয়াদে বলিবার্ড আলবাওনি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে নাছির উদ্দীন ও কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া।
আহত আরো দুই বাংলাদেশী প্রবাসী হলেন, গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের নুরুল আমিন ও কোম্পানিগঞ্জের দলইর গাঁও গ্রামের রাজিব মিয়া।
নিহত নাছির উদ্দীনের পিতা ফরিদ উদ্দিন ও সুন্দাউরা গ্রামের বিলাল উদ্দীন জানান, সৌদি আরবের রিয়াদে বলিবার্ড আলবাওনি এলাকায় একটি সাইটে কাজ করতে গিয়ে মাটিচাপা পড়ে নাছির উদ্দীন ও তেরা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত নুরুল আমিন ও রাজিব মিয়া বর্তমানে চিকিৎসাধীন আছে। তার ছেলের লাশ দেশে আনার জন্য সকল প্রবাসী সংগঠনের প্রতি সহযোগিতার উদাত্ত আহ্বান জানান।
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed