দক্ষিণ সুরমায় একদিনের ব্যবধানে দুই লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক দিনের ব্যবধানে দুই লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। উপজেলার মোগলাবাজার থানাধীন সোনারগাঁও আবাসিক এলাকার লালমাটিয়া ও কুচাই এলাকা থেকে এই দুই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার মোগলাবাজারের সোনারগাঁও আবাসিক এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় সাবের হোসেনের কলোনির বাসিন্দা মো. মইজ উদ্দিনকে (৭০) কলোনির পাশে একটি পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মইজ উদ্দিন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘুপদিঘি এলাকার এলাহী বক্সের ছেলে।
এই দুই লাশ উদ্ধারের সতত্যা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, উদ্ধার হওয়া দুই লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed