বঙ্গবীর ওসমানীর ৪০তম মৃত্যু বার্ষিকী শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালি জাতির অহংকার, প্রখ্যাত সমরবিদ, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিইনসি, সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪০তম মৃত্যু বার্ষিকী আগামী ১৬ ফেব্রুয়ারি শুক্রবার।
যথাযযোগ্য মর্যাদা ৪০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের এক প্রস্তুতি সভা গত ১২ ফেব্রুয়ারি সোমবার বিকালে ৫নং বারহলে অনুষ্ঠিত হয়।
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল এর সভপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি এডভোকেট আব্দুল মালিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, এডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন রানা, কয়েছ আহমদ সাগর, আব্দুস সামাদ, আমীন তাহমিদ প্রমুখ।
সভায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত খতমে কোরআন, বাদ আছর হযরত শাহজালাল (রহ:) দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের কবর জিয়ারত।
২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী ওসমানীনগর উপজেলার দয়ামীরস্থ বঙ্গবীর এম এ জি ওসমানী দাতব্য চিকিৎসালয়, স্মৃতি জাদুঘর ও গণগ্রন্থাগরে অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির এবং সুবিধা বঞ্চিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও একজন রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক সাহায্য সহযোগিতা ও সদয় উপস্থিতি কামনা করেছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed