Main Menu

দক্ষিণ সুরমায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়ি কুশিয়ারা তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, অজ্ঞাতনামা একটি গাড়ি এই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার নাম পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

Share





Related News

Comments are Closed