সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: সিলেটের মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বড় ভাই মোটরসাইকেলের অপর আরোহী। তিনি পুলিশ সদস্য।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম দুলাল চৌধুরী (২২)। এ ঘটনায় আহত আব্দুল আউয়াল চৌধুরী (৪৬) মোগলাবাজার থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত।
নিহত দুলাল চৌধুরী ও আহত আব্দুল আউয়াল চৌধুরী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে।
খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
পুলিশ জানায়, সিলেট থেকে ফেঞ্চুগঞ্জগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে ছুটে আসলে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই আরোহীদের ১ জন দুলাল চৌধুরী নিহত হন। আহত হয়েছেন তার বড় ভাই মোগলাবাজার থানা পুলিশের সদস্য আব্দুল আউয়াল চৌধুরী।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
তিনি বলেন- স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed