বিয়ানীবাজারে সিলিন্ডারবাহী গাড়িতে আগুন, ৭ লাখ টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ মহিলা কলেজের সম্মুখে বারইগ্রাম আঞ্চলিক সড়কে গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি বিস্ফোরণ হয়ে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল ১০টার দিকে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় গাড়িতে থাকা ৮০টি সিলিন্ডার গ্যাসের বোতল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটলে সাথে সাথে একটি সিলিন্ডার গ্যাসের বোতল বিস্ফোরিত হয়ে অনেক দূরে গিয়ে পড়ে, তবে কারো কোনো ক্ষতি হয়নি।
সিলিন্ডার মালিক লিটন আহমদ বলেন, সিলিন্ডার গ্যাসবাহী গাড়িটি বিয়ানীবাজার থেকে মাল নিয়ে বড়লেখা উপজেলার শাহবাজপুর যাওয়ার পথে মহিলা কলেজের সামনে হঠাৎ করে খুব সম্ভবত গাড়ির শর্ট সার্কিটের কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে গাড়িতে থাকা ৮০টির মতো সিলিন্ডার গ্যাসের বোতলেও আগুন ধরে যায়। সাথে সাথে ড্রাইভার এবং হেলপার চেষ্টা করলেও আগুন ছড়িয়ে পড়লে নেবানো সম্ভব হয়নি।
এ বিষয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনুপ কুমার সিং বলেন, আমাদের ধারণা গাড়ির ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাড়িতে সিলিন্ডার গ্যাসের বোতল থাকার কারনে অগুন দ্রুত ছড়িয়ে যায়। আমরা খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনি।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed