কমলগঞ্জে ট্রান্সফরমার চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। এতে গ্রাহকরা বিদ্যুতহীন হয়ে পড়ছেন।
এ চুরির ঘটনাটি ঘটেছে রোববার (২৮ জানুয়ারী) দিবাগত রাতে পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামে।
জানা যায়, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের আওতাধীন উপজেলার পতনঊষার গ্রাম থেকে ৫০ কেভিএ ধারণ ক্ষমতা সম্পন্ন বড় একটি ট্রান্সফরমার গত রোববার দিবাগত রাতে চুরি হয়। সোমবার সকালে গ্রামবাসীরা দেখেন খুঁটির নিচে ট্রান্সফরমারের সরঞ্জাম পড়ে আছে। পরে তারা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে খবর দেন।
এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মীর গোলাম ফারুক মীর ট্রান্সফরমার চুরির ঘটনা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed