ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে মিনাস গেরিস রাজ্যে এক ইঞ্জিন বিশিষ্ট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।
রোববার (২৮ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা এএফপি।
দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, উড়োজাহাজটি দেশটির সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। এরপর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশেই বিধ্বস্ত হয়।
এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন, তবে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, পাহাড়, ঘাস ও বনজঙ্গলে ঘেরা স্থানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে আর ধংসস্তূপ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed