Main Menu

গোলাপগঞ্জে প্রাইভেটকার উল্টে তরুণ নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে একটি প্রাইভেট কার উল্টে সাহিদ আহমদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি বৈটিকর বাজারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তরুণ সাহিদ আহমদ ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কের বৈটিকর বাজারের পাশেই গাড়িটি সড়কেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা সাহিদ আহমদ নামের ওই তরুণ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাহিদ আহমদ নামের ওই তরুণ বৈটিকরস্থ সিএনজি গ্যাস পাম্প থেকে প্রাইভেটকারে গ্যাস নিয়ে বের হলে এই দুর্ঘটনার শিকার হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।

Share





Related News

Comments are Closed